২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্যসেবা ব্যয় বহনে অক্ষম শতকোটি মানুষ

বিশ্বের প্রায় ১০০ কোটি মানুষ কোনো ধরনের স্বাস্থ্যসেবা ব্যয় বহন করতে পারে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2010, 08:13 AM

Updated : 25 Aug 2022, 07:40 PM

লন্ডন, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বের প্রায় ১০০ কোটি মানুষ কোনো ধরনের স্বাস্থ্যসেবা ব্যয় বহন করতে পারে না। পাশাপাশি চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে প্রতি বছর প্রায় ১০ কোটি লোক দরিদ্র হয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সোমবার এ তথ্য জানিয়েছে। ডব্লিউএইচও'র হেলথ সিস্টেম ফাইন্যান্সিং-এর পরিচালক ডেভিড ইভানস বলেছেন, "অনেকের জন্য স্বাস্থ্য সেবার সুযোগ নেই, আবার অনেকের ক্ষেত্রে সেই ব্যয় বহন করার সামর্থ্য নেই। সামর্থ্যহীনতা বলতে এখানে ওই ব্যয় বহন করতে না পারা অথবা তা করতে গিয়ে অর্থনৈতিক সংকটের বিষয়টি বোঝানো হচ্ছে।" ওয়ার্ল্ড হেলথ রিপোর্ট ২০১০-এ স্বাস্থ্য খাতে আরো তহবিল গঠন এবং অর্থনৈতিক যে সমস্ত প্রতিবন্ধকতা রয়েছে তা কমিয়ে এই সেবা প্রক্রিয়াকে আরো গতিশীল করার জন্য রাষ্ট্রসমূহের প্রতি আহ্বান জানানো হয়। এখনো পর্যন্ত স্বল্প ও মধ্যম আয়ের ৩৩ টি দেশে স্বাস্থ্যখাতে মোট ব্যয়ের ৫০ ভাগেরও বেশি রোগীদের কাছ থেকে আদায় করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৪১১ঘ.