২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ার জন্য আলোচনার পথ খোলা: যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়ার নতুন পরমাণু স্থাপনার তথ্য প্রকাশের পর সোমবার যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা দেশটিকে এ অঞ্চলের জন্য বিপজ্জনক বলে অভিযোগ করলেও আলোচনার দ্বার খোলা রয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2010, 03:32 PM

Updated : 25 Aug 2022, 07:39 PM

সিউল, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- উত্তর কোরিয়ার নতুন পরমাণু স্থাপনার তথ্য প্রকাশের পর সোমবার যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা দেশটিকে এ অঞ্চলের জন্য বিপজ্জনক বলে অভিযোগ করলেও আলোচনার দ্বার খোলা রয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। উত্তর কোরিয়া তার পরমাণু কর্মসূচি নিয়ে ছয়-জাতি আলোচনায় বসার চেষ্টা চালানোর মধ্যেই গত সপ্তাহে মার্কিন পরমাণু বিজ্ঞানী সিজফ্রিয়েড হ্যাকারকে তাদের বিশালাকারের নতুন পরমাণু স্থাপনা দেখিয়েছে। পিয়ংইয়ং সফরকালে হ্যাকার ওই স্থাপনায় শ শ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যন্ত্র সেন্ট্রিফিউজ দেখেছেন বলে জানিয়েছেন। যে ইউরেনিয়াম পরমাণু অস্ত্র তৈরির কাজে লাগাতে পারে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া ইতোমধ্যেই প্লুটোনিয়াম-সমৃদ্ধ বোমা তৈরি করেছে। আর এখন নতুন এ স্থাপনা তাদের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ বোমা তৈরির উৎস বলেই মনে করা হচ্ছে। দ্য নিউ ইয়র্ক টাইমসে নতুন এ স্থাপনার তথ্য প্রকাশের পরপরই উত্তর কোরিয়া এ অঞ্চলের জন্য বিপজ্জনক হয়ে উঠছে বলে মন্তব্য করে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলো। কিন্তু তারপরও উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার পথ খোলা আছে বলে জানায় ওয়াশিংটন। উত্তর কোরিয়ার নতুন ইউরেনিয়াম স্থাপনা অনেক আধুনিক এবং এতে হ্যাকার স্তম্ভিত হয়েছেন বলে জানিয়েছেন 'দ্য নিউ ইয়র্ক টাইমস' কে। ২০০৯ সালে উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র পরিদর্শকদেরকে দেশ থেকে বের করে দেওয়ার সময় দেশটিতে এই পরমাণু স্থাপনা ছিলো না। যুক্তরাষ্ট্রের দূত স্টিফেন বোসওর্থ সিউলে সাংবাদিকদের বলেন, "উত্তর কোরিয়ার সা