২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজা হিসেবে চার্লস নয় উইলিয়ামকে চায় ব্রিটিশরা

যুক্তরাজ্যের পরবর্তী রাজা হিসেবে বাবা প্রিন্স চার্লসকে নয় ছেলে প্রিন্স উইলিয়ামকে চায় জনগণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2010, 01:01 PM

Updated : 25 Aug 2022, 07:39 PM

লন্ডন, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-যুক্তরাজ্যের পরবর্তী রাজা হিসেবে বাবা প্রিন্স চার্লসকে নয় ছেলে প্রিন্স উইলিয়ামকে চায় জনগণ। শনিবার প্রকাশিত দুটো জনমত জরিপে এরকমই মতামত দিয়েছেন তারা। প্রিন্স উইলিয়াম ও তার বাগদত্তা কেট মিডলটনেরই যুক্তরাজ্যের পরবর্তী রাজা ও রানি হওয়া উচিত বলে মনে করেন তারা। যুক্তরাজ্যের 'নিউজ অব দ্য ওয়ার্ল্ড' পত্রিকায় প্রকাশিত আইসিএম'র পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে, ৬৪ শতাংশ মানুষ চায় প্রিন্স উইলিয়াম ও তার হবু স্ত্রী পরবর্তী রাজা ও রানি হোক। আবার সানডে টাইমস এ প্রকাশিত বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ইউগভ পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে, যুক্তরাজ্যের বেশিরভাগ মানুষ মনে করে, রাজা হিসেবে উইলিয়াম তার বাবা চার্লসের চেয়ে ভালো করবেন। আইসিএম'র জরিপে দেখা গেছে, প্রতি পাঁচ জনের মধ্যে এক জনের চেয়েও কম মানুষ চায় যে, চার্লস ও ক্যামিলা পরবর্তী রাজা ও রানি হোক। আবার ইউগভ'র জরিপ অনুসারে, ৪৪ শতাংশ মানুষ মনে করে চার্লসের উচিত ছেলে উইলিয়ামকে পরবর্তী রাজা হওয়ার পথ করে দেওয়া। আর ৩৭ শতাংশ মানুষ তা মনে করে না। ২৮ বছর বয়সী উইলিয়াম ও মিডলটন এ সপ্তাহে তাদের বাগদানের ঘোষণা দেন। মায়ের কাছ থেকে রাজ্যের দায়িত্ব নেওয়ার জন্য উপযুক্ত বয়সে চার্লস নেই বলে মনে করে অনেকে। তাদের মতে, সফল রাজা হওয়ার জন্য যে বয়স হতে হয় তা তিনি পেরিয়ে গেছেন। তাছাড়া চার্লসের আগের স্ত্রী ডায়ানার মতো জনপ্রিয় নন তার দ্বিতীয় স্ত্রী ক্যামিলা। ১৯৯৭ সালে এক সড়ক দুর্ঘটনায় মারা যান প্রিন্সেস ডায়ানা। স