২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ পুঁজি প্রবাহে ভারতের ক্ষতি ৪৬২ বিলিয়ন ডলার

স্বাধীনতার পর থেকে ব্যবসায়ী বিভিন্ন কোম্পানি ও ধনীরা বিপুল পরিমাণ সম্পদ অবৈধভাবে বিদেশে পাচার করায় এ পর্যন্ত ভারতের ৪৬০ বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2010, 03:50 PM

Updated : 25 Aug 2022, 07:38 PM

নয়া দিলি, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্বাধীনতার পর থেকে ব্যবসায়ী বিভিন্ন কোম্পানি ও ধনীরা বিপুল পরিমাণ সম্পদ অবৈধভাবে বিদেশে পাচার করায় এ পর্যন্ত ভারতের ৪৬০ বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি হয়েছে। নতুন এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন-ভিত্তিক সংস্থা গোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়েছে, কর ফাঁকি, অপরাধ এবং দুর্নীতির মাধ্যমে অবৈধ পুঁজি প্রবাহের কারণে ভারতে শ্রেণী বৈষম্য বৃদ্ধি পেয়েছে। এ সংস্থাটি বিশ্বজুড়ে বিভিন্ন দেশে অর্থের অবৈধ আন্তঃসীমান্ত প্রবাহ নিয়ে গবেষণা ও প্রচারাভিযান চালিয়েছে। সংস্থাটি জানিয়েছে, ১৯৪৭ সালে স্বাধীনতা অর্জনের পর থেকে ভারতে শাসনব্যবস্থার রুগ্নদশারই প্রতিফলন ঘটেছে ক্রমবর্ধমান এ অবৈধ অর্থনৈতিক কর্মকান্ডে। প্রতিবেদনে প্রকাশিত মূল উপাত্তগুলো হচ্ছে: স্বাধীনতা অর্জনের পরবর্তী বছর ১৯৪৮ সাল এবং ২০০৮ সালে ভারত অবৈধ পুঁজি প্রবাহের কারণে মোট ৪৬২ বিলিয়ন ডলার হারিয়েছে। ভারতের বৈদেশিক ঋণের পরিমাণ ২৩০ বিলিয়ন ডলার। কিন্তু অবৈধ পুঁজি প্রবাহ ভারতের এ বৈদেশিক ঋণের দ্বিগুণেরও বেশি। ভারতের মোট অবৈধ পুঁজি প্রবাহের পরিমাণ দেশটির মোট জিডিপির ১৬ দশমিক ৬ শতাংশ। ১৯৯১ সালে মুক্ত অর্থনীতির সময় থেকে ভারতের পুঁজি লোকসান হয়েছে ৬৮ শতাংশ। ভারতের এ ক্ষতি পরিমাপে সংস্থাটি ওয়ার্ল্ড ব্যাংকের একটি মডেল ব্যবহার করেছে। প্রতিবেদনটির লেখক ডেভ কার সতর্ক করে দিয়ে জানিয়েছেন, এ পরিমাণ আরো বেশি হতে পারে। কারণ চোরাচালান ও অর্থনৈতিক ব্যবস্থার বাইরে অর্থের প্রবাহ এ হিসাবে অন্তর্ভূক্ত করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৪২ ঘ.