২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৪ সালে আফগান যুদ্ধ শেষ করতে চায় ন্যাটো

আগামী চার বছরের মধ্যে আফগানিস্তান থেকে বেশির ভাগ বিদেশি সেনা প্রত্যাহার করে নিয়ে যুদ্ধাভিযান শেষ করতে চায় ন্যাটো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2010, 11:05 AM

Updated : 25 Aug 2022, 07:38 PM

লিসবন, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আগামী চার বছরের মধ্যে আফগানিস্তান থেকে বেশির ভাগ বিদেশি সেনা প্রত্যাহার করে নিয়ে যুদ্ধাভিযান শেষ করতে চায় ন্যাটো। এ ল্যকে সামনে রেখে আগামী বছর থেকেই আফগান বাহিনীর হাতে দায়িত্ব হস্তান্তর শুরু করতে প্রস্তুত ন্যাটো। মার্কিন নেতারা শূক্রবার একথা জানিয়েছেন। আফগান বাহিনী ২০১৪ সালের মধ্যে দেশের নিরাপত্তাভার নিতে সম হওয়ার সম্ভাবনা না থাকলেও শুক্রবার লিসবনে শুরু হওয়া ন্যাটো সম্মেলনে এ সময়সীমাই নির্ধারণের চেষ্টা নিচ্ছেন নেতারা। আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইও চান ২০১৪ সাল নাগাদ দেশের পুরো নিরাপত্তাভার হস্তান্তর হোক। তার এ চাওয়াকেই যুক্তরাষ্ট্র ও ন্যাটো প্রাধান্য দিচ্ছে বলে লিসবনে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি কিনটন। কারজাই শনিবার সম্মেলনে যোগ দেবেন এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করবেন। আফগানিস্তান থেকে ন্যাটো সেনা প্রত্যাহার এবং নিরাপত্তার দায়িত্ব আফগানিস্তানের কাছে হস্তান্তরের পরিকল্পনা চূড়ান্ত করা সম্মেলনের লক্ষ্য। দীর্ঘদিনের আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলোর জনগণের ধৈর্যচ্যুতির মুখে ন্যাটো নেতারা ২০১৪ সালের শেষ নাগাদ ধীরে ধীরে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পরিকল্পনা ঘোষণা করবেন। তবে ভবিষ্যতে এ ধরনের কোনো অভিযানের জন্য ন্যাটো সেনাদের প্রস্তুত থাকার প্রয়োজনীয়তা দিক বিবেচনায় নতুন করে ১০ বছরের একটি পরিকল্পনাও হাতে রাখবেন তারা। পর্তুগিজের রাজধানী লিসবনে দু'দিনব্যাপী এ সম্মেলনে ন্যাটোর ২৮ টি দেশের নেতা ও তাদের মিত্ররা আগামী বছর থেকেই আফগান বাহিনীর হাতে নিরাপত্তার দায়িত্ব তুলে দিতে শুরু করা এবং ২০১৪ সালের শেষ নাগাদ পুরো দেশের নিরাপত্তার দায়িত্ব হস্তান্তরের সময়সীমা চূড়ান্ত করবেন। পর্তুগীজ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর হিলারি বলেন, আমরা আফগান জনগণের স্বার্বভৌমত্বকে স্বীকৃতি দেই এবং এর প্রতি শ্রদ্ধা রেখে আমরা নিবিড়ভাবে কাজ করছি। আমরা আগামী বছর থকেই নিরাপত্তার দায়িত্ব হস্তান্তও শুরু করা এবং ২০১৪ সাল নাগাদ পুরো দায়িত্ব হস্তান্তর করার ল্েয একমত হতে চাই। দায়িত্ব হস্তান্তরের এ সময়টিতে মূলত আফগান বাহিনীকে প্রশিণ দেওয়া ও অন্যান্য সহায়ক ভূমিকা পালন করতে চায় ন্যাটো। যদিও কাবুলের ন্যাটো কর্মকর্তা মার্ক সেডুইল বলেছেন, কোনো কোনো জায়গায় নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত খারাপ হওয়ায় দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া শেষ করতে ২০১৫ সাল বা তার বেশি সময়ও লেগে যেতে পারে। আফগানিস্তানে গত বছর থেকে জঙ্গি তৎপরতা অনেক বেড়ে গেছে। এতে সবচেয়ে বেশি তির শিকার হয়েছে ব্রিটেন। জঙ্গি হামলায় নিহত হয়েছে বহু সংখ্যক ব্রিটিশ সেনা। ফলে ব্রিটেন যত দ্রুত সম্ভব আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার চাইছে। ২০১৫ সালের মধ্যে ব্রিটিশ সনাদেরকে আফগানিস্তান ছাড়তেই হবে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫৭ ঘ.