২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডে কয়লা খনি বিস্ফোরণে আটকা পড়েছে ২৭ জন

নিউজিল্যান্ডের এক কয়লাখনিতে বিস্ফোরণে ২৭ জন শ্রমিক আটকা পড়েছে। শুক্রবার এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে খনি কোম্পানি ও স্থানীয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2010, 09:04 AM

Updated : 25 Aug 2022, 07:38 PM

ওয়েলিংটন, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিউজিল্যান্ডের এক কয়লাখনিতে বিস্ফোরণে ২৭ জন শ্রমিক আটকা পড়েছে। শুক্রবার এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে খনি কোম্পানি ও স্থানীয় কর্তৃপক্ষ। বিস্ফোরণের পর খনির অভ্যন্তর হতে দু'জন বের হয়ে আসতে সক্ষম হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা কর্তৃপক্ষকে জানিয়েছে, আরো তিনজন বের হওয়ার পথে রয়েছে। পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত কারো মৃত্যুর খবর তারা পায়নি। কয়লা খনিটির প্রধান নির্বাহী পিটার হুইটাল জানিয়েছেন, শ্রমিক ও ঠিকাদার মিলে ২৭ জন অভ্যন্তরে আটকা পড়েছেন বলে তার ধারণা। এর আগে ১৯৬৭ সালে নিউজিল্যান্ডের একই অঞ্চলে ভয়াবহ খনি বিস্ফোরণে ১৯ শ্রমিক নিহত হয়। গুরুত্বপূর্ণ কয়লা উৎপাদক এ অঞ্চলে চলতি বছরই এই কয়লা খনিটি চালু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৫৯ঘ.