ওয়াশিংটন, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- যুক্তরাষ্ট্রে ২০১২ সালের নির্বাচনে দাঁড়ালে প্রেসিডেন্ট বারাক ওবামাকে হারাতে পারবেন বলেই মনে করেন টি পার্টির চ্যাম্পিয়ান সারাহ পেলিন।
এবিসি নিউজে 'বারবারা ওয়াল্টারস' টেন মোস্ট ফ্যাসিনেটিং পিপল শো' তে এক সাাৎকারে পেলিন এ মন্তব্য করেছেন। ৯ ডিসেম্বরে শো'টি প্রচারিত হওয়ার কথা রয়েছে।
সাাৎকারে পেলিনকে জিজ্ঞেস করা হয়, আপনি প্রেসিডেন্ট পদে দাঁড়ালে ওবামাকে হারাতে পারবেন?
এর জবাবে পেলিন বলেন, "হ্যাঁ, আমার তাই মনে হয়।"
এ মন্তব্যের মধ্য দিয়ে পেলিন ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদে দাঁড়ানোরই স্পষ্ট ইঙ্গিত দিলেন।
আলাস্কার সাবেক গভর্নর পেলিন ২০০৮ সালে প্রেসিডেন্ট পদপ্রার্থী জন ম্যাককেইনের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে মনোনীত হয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯২২ ঘ.
bdnews24