পোর্ট অ প্রিন্স, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- হাইতিতে জাতিসংঘ শান্তিরীদের বিরুদ্ধে চলমান বিক্ষোভে-সংঘর্ষে ব্যাহত হচ্ছে কলেরার বিস্তার ঠেকানোর আন্তর্জাতিক প্রচেষ্টা।
এতে করে আরো মানুষ কলেরা আক্রান্ত হয়ে মৃত্যুমুখে পতিত হওয়ার আশঙ্কা বাড়ছে। ত্রাণকর্মীরা বুধবার একথা বলেছে।
জাতিসংঘ সেনারা বিশেষ করে নেপালের শান্তিরীরাই হাইতিতে কলেরার জীবাণু বহন করে এনেছে এবং তাদের কাছ থেকেই এ রোগ ছড়িয়েছে বলে অভিযোগ করছে স্থানীয়রা।
হাইতির উত্তরাঞ্চলীয় নগরীতে সোম ও মঙ্গল দু'দিন জাতিসংঘ শান্তিরীদের বিরুদ্ধে বিােভ করেছে অধিবাসীরা। তারা অস্ত্র নিয়ে শান্তিরীদের ওপর চড়াও হয়। শান্তিরীদের পাল্টা গুলিতে নিহতও হয় ২ জন বিােভকারী।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কলেরায় মারা যাওয়াদের লাশ পড়ে থাকছে রাস্তায় রাস্তায়। ত্রাণ সংস্থাগুলো মরিয়া হয়ে এ মহামরি ঠেকানোর চেষ্টা করছে। কিন্তু বিােভ-সংঘর্ষের কারণে তাদের সব চেষ্টা ব্যাহত হচ্ছে।
আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম এর মুখপাত্র জুলিয়ে স্কিন্দাল রয়টার্সকে বলেন, "মানুষজনের জন্য আমাদের এখনই সাহায্য দরকার। কিন্তু অস্থিরতার কারণে এতে দেরী হচ্ছে।"
তিনি আরো বলেন, কলেরা রোধে ত্বড়িৎ গতিতে ব্যবস্থা নেওয়ার মূল্যবান সময় পেরিয়ে যাচ্ছে। যেখানে কয়েকঘণ্টা দেরী হওয়া মানেই জীবন-মরণের ব্যাপার।
বিডিনিউজ টোয়েন্টিফোর/এলকিউ/১৭৫০ ঘ.
bdnews24