কোনাক্রি, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- গিনিতে বুধবার জরুরি অবস্থা ঘোষণার পাশাপাশি রাত্রিকালীন কারফিউ জারি করেছে সরকার।
স্বাধীনতার পর থেকে গিনিতে প্রথম অবাধ নির্বাচনের ফল ঘোষণাকে কেন্দ্র তিনদিনের সহিংসতার পর সরকার এ পদপে নিলো।
৭ নভেম্বরে ২য় দফা প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধীদলীয় নেতা আলফা কোন্দেকে বিজয়ী ঘোষণার পরই গিনিতে সহিংসতা ছড়িয়ে পড়ে।
সোমবার থেকে শুরু হওয়া এ সহিংসতায় অন্ততপে ১০ জন নিহত হওয়াসহ ২শ'রও বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার গোষ্ঠী।
কোন্দের প্রতিপ সেলোউ দালেইন দিয়ালো ইতোমধ্যেই নির্বাচনী ফল নিয়ে সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছেন।
কর্তৃপ জানিয়েছে, আদালত রায় না দেওয়া পর্যন্ত জরুরি অবস্থা জারি থাকবে। এ সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পুলিশের হাতে বাড়তি মতা দেওয়া থাকবে।
গিনির সেনাপ্রধান নৌহৌ থিয়াম রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, শান্তি, স্থিতাবস্থা ও জাতীয় ঐক্য বজায় রাখার স্বার্থে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এখন থেকেই তা কার্যকর হচ্ছে। সুপ্রিম কোর্ট চূড়ান্ত ফল ঘোষণা না করা পর্যন্ত জরুরি অবস্থা বলবৎ থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২০২ ঘ.
bdnews24