২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসী হামলার আশঙ্কায় সতর্ক জার্মানি

আগামী দু সপ্তাহের মধ্যে সন্ত্রাসী হামলা হওয়ার আশঙ্কা করছে জার্মানি। সেকারণে ট্রেন স্টেশন ও বিমানবন্দরের মতো হামলার সম্ভাব্য লক্ষ্যস্থলগুলোতে সতর্কতা জোরদার করেছে বার্লিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2010, 05:37 PM

Updated : 25 Aug 2022, 07:37 PM

বার্লিন, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আগামী দু সপ্তাহের মধ্যে সন্ত্রাসী হামলা হওয়ার আশঙ্কা করছে জার্মানি। সেকারণে ট্রেন স্টেশন ও বিমানবন্দরের মতো হামলার সম্ভাব্য লক্ষ্যস্থলগুলোতে সতর্কতা জোরদার করেছে বার্লিন। জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী টোমাস দেমেজিয়ে বুধবার জানিয়েছেন, দেশে মুসলিম জঙ্গিদের হামলা পরিকল্পনার স্পষ্ট আলামত পাওয়া গেছে। অক্টোবরে ইয়েমেন থেকে যুক্তরাষ্ট্রে পার্সেল বোমা পাঠানোর চেষ্টা এবং জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলসহ ইউরোপের কয়েকটি দেশের বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশে গ্রিক জঙ্গিদের পার্সেল বোমা পাঠানোর ঘটনার মধ্য দিয়ে সম্ভাব্য এ সন্ত্রাসী হামলার পরিকল্পনা উদঘাটিত হয়েছে বলে জানান দেমেজিয়ে। বার্লিনের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে তড়িঘড়ি আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, জার্মানির নিরাপত্তায় হুমকি বেড়ে গেছে। গোয়েন্দা বিভাগ নভেম্বর মাসের শেষে জার্মানিতে হামলা পরিকল্পনার স্পষ্ট আলামত পেয়েছে। জার্মান সরকার এ পরিকল্পনার ব্যাপারে বিস্তারিত কিছু না জানালেও গনমাধ্যমগুলো বলছে, নিরাপত্তা কর্মকর্তারা ব্রিটেন ও জার্মানিতে আল-কায়েদার হামলার আশঙ্কা করছে। তাই হামলা মোকাবেলার প্রস্তুতি হিসাবে পুলিশকে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২৩৩১ ঘ.