২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বসতিস্থাপন বন্ধের নতুন প্রস্তাব পাশের অপেক্ষায় ইসরায়েল

পশ্চিম তীরে ইহুদি বসতিস্থাপন বন্ধের সময় বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন প্রস্তাব ইসরায়েলি মন্ত্রিসভায় অনুমোদনের অপেক্ষায় আছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2010, 10:24 AM

Updated : 25 Aug 2022, 07:37 PM

জেরুজালেম, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পশ্চিম তীরে ইহুদি বসতিস্থাপন বন্ধের সময় বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন প্রস্তাব ইসরায়েলি মন্ত্রিসভায় অনুমোদনের অপেক্ষায় আছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের রাজনৈতিক কয়েকটি সূত্র রোববার জানিয়েছে, নেতানিয়াহুর জোট সরকার খুব স্বল্প ব্যবধানে যুক্তরাষ্ট্রের এ নতুন প্রস্তাব অনুমোদন করতে পারে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি নিয়ে শনিবার মন্ত্রিসভার উর্ধ্বতন মন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছেন নেতানিয়াহু। এতে মধ্যপ্রাচ্য আলোচনা নতুন করে শুরুর সুযোগ করে দিতে পশ্চিম তীরে ইহুদি বসতি স