২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্ত সু চি দলীয় কার্যালয়ে

টানা সাত বছর বন্দি থাকার পর মুক্ত জীবনের প্রথম দিনে দলীয় কার্যালয়ে গেছেন মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2010, 07:34 AM

Updated : 25 Aug 2022, 07:37 PM

ইয়াঙ্গুন, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- টানা সাত বছর বন্দি থাকার পর মুক্ত জীবনের প্রথম দিনে দলীয় কার্যালয়ে গেছেন মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চি। আটকাদেশের মেয়াদ শেষ হওয়ায় শনিবার তাকে মুক্তি দেয় দেশটির সামরিক সরকার। রোববার সকালে ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যেসির (এনএলডি) প্রধান কার্যালয়ে যান সু চি। সেখানে সমবেত হয়েছেন বহু সমর্থক। দুপুরে সেখানে বক্তব্য রাখবেন সু চি। তারপর সংবাদ সম্মেলন করে তিনি কূটনীতিকদের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ মুহূর্তে কী ধরনের রাজনৈতিক ভূমিকা পালন করবেন সু চি, তা অবশ্য এখনো স্পষ্ট নয়। সু চির মুক্তির ছয় দিন আগে ৭ নভেম্বর গত ২০ বছর পর দেশটিতে পার্লামেন্ট নির্বাচন হয়েছে। সামরিক বাহিনী সমর্থিত একটি দল নির্বাচনে জয় পেয়েছে। সামরিক বাহিনীর ক্ষমতা নিয়ন্ত্রণে রাখার প্রয়াস বলে সে নির্বাচন প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক স