২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সু চির মুক্তির ব্যাপারে নীরব জান্তা সরকার

গণতন্ত্রপন্থী গৃহবন্দি নেত্রী অং সান সু চির মুক্তির অপেক্ষায় মিয়ানমারের জনগণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2010, 07:10 AM

Updated : 25 Aug 2022, 07:36 PM

ইয়াঙ্গুন, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গণতন্ত্রপন্থী গৃহবন্দি নেত্রী অং সান সু চির মুক্তির অপেক্ষায় মিয়ানমারের জনগণ। গত বছরের অগাস্টে পুনরায় গৃহবন্দি করার মেয়াদ ১৩ নভেম্বর শেষ হয়েছে। এ কারণে শনিবার গৃহবন্দিত্ব থেকে তার মুক্তির কথা থাকলেও সে বিষয়ে এখনো কোনো ইঙ্গিত দেয়নি দেশটির সামরিক জান্তা সরকার। মিয়ানমারের সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে গত ২১ বছরের মধ্যে ১৫ বছরেরও বেশি সময় গৃহবন্দি রয়েছেন সু চি। শুক্রবার দেশটির সেনাপ্রধান জেনারেল থান শোয়ে সু চির মুক্তির আদেশে স্বাক্ষর করেছেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর প্রচারিত হয়েছে। শুক্রবার প্রচারিত খবরে বলা হয়েছে, অজ্ঞাত এক সরকারি কর্মকর্তা ও সেনা সদস্য বলেছেন, জান্তা প্রধান সু চির মুক্তির আদেশে স্বাক্ষর করেছেন। তবে প্রকৃতই তার মুক্তির আদেশে স্বাক্ষর হয়েছে কিনা তা নিয়ে শনিবার সকালে ইয়াঙ্গুনে গুজব ছড়িয়ে পড়েছে। সু চির আইনজীবী নিয়ান উইন রয়টার্সকে বলেন, "হয়তো কিছুই ঘটেনি। কিন্তু তার গৃহবন্দিত্বের মেয়াদ আজ শেষ হচ্ছে। তাই আমাদের প্রত্যাশা তিনি আজ মুক্তি পাচ্ছেন।" সু চির মুক্তির বিষয়টি কেবল সামরিক জান্তাদের ওপর নির্ভর করছে বলে জানান বিশ্লেষকরা। ২০ বছর পর গত ৭ নভেম্বর মিয়ানমারে অনুষ্ঠিত নির্বাচনে সেনাবাহিনী সমর্থিত একটি দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছ। অস্বচ্ছ ও পক্ষপাতমূলক বলে সে নির্বাচন প্রত্যাখান করেছে পশ্চিমা বিশ্ব। বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক স