২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে শিশুমৃত্যু হার সর্বাধিক

ভারতে পাঁচ বছরের কমবয়সী শিশুমৃত্যু হার সবচেয়ে বেশি। আর যেসব কারণে দেশটিতে এই পরিস্থিতি বিরাজ করছে তার মধ্যে পাঁচটিওর বেশি কারণ এড়ানো সম্ভব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2010, 05:04 AM

Updated : 25 Aug 2022, 07:36 PM

সিঙ্গাপুর, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতে পাঁচ বছরের কমবয়সী শিশুমৃত্যু হার সবচেয়ে বেশি। আর যেসব কারণে দেশটিতে এই পরিস্থিতি বিরাজ করছে তার মধ্যে পাঁচটিওর বেশি কারণ এড়ানো সম্ভব। ভারতের একটি গবেষণা থেকে এ বিষয়টি জানা গেছে। শনিবার 'দ্য লাঞ্চেট' জার্নালে গবেষণাটি প্রকাশিত হয়েছে। গবেষক এতে শিশু মৃত্যুর প্রধান যে পাঁচটি কারণের কথা জানিয়েছেন তা হল, নিউমোনিয়া, অপুষ্টি, জন্মের সময় কম ওজন, ডায়রিয়া, জন্মের সময় সংক্রমণ ও শ্বাসকষ্ট। রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়ার নেতৃত্বে করা গবেষণাটিতে বলা হয়েছে, "সব প্রধান কারণগুলোই কার্যকর ও প্রয়োগযোগ্য পদ্ধতিতে প্রতিরোধ এবং নিরাময় সম্ভব।" ২০০৫ সালে ভারতে ২৩ লাখ ৫০ হাজার শিশু মারা গেছে। এ হিসেব অনুযায়ী সারা বিশ্বে যত সংখ্যক শিশু মারা গেছে তার মধ্যে শুধু ভারতেই মারা গেছে ২০ শতাংশের চেয়ে বেশি। ভারতে ৬২ শতাংশ শিশুর মৃত্যু ওই পাঁচটি কারণে হয়ে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১০৫৫ঘ.