২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদত্যাগ

'আমি শতভাগ নির্দোষ প্রমাণিত হবো' এমনটাই বল্লেন সদ্য পদত্যাগী ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী অশোক চ্যবন। দুর্নীতির অভিযোগ ওঠায় মঙ্গলবার পদত্যাগ করেন ভারতের সবচেয়ে ধনী রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2010, 08:19 AM

Updated : 25 Aug 2022, 07:35 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'আমি শতভাগ নির্দোষ প্রমাণিত হবো' এমনটাই বল্লেন সদ্য পদত্যাগী ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী অশোক চ্যবন। দুর্নীতির অভিযোগ ওঠায় মঙ্গলবার পদত্যাগ করেন ভারতের সবচেয়ে ধনী রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। পদত্যাগের পর এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। যুদ্ধে স্বামীহারাদের জন্য মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে নির্মিত ফ্ল্যাট নিয়ে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। এনডিটিভি জানিয়েছে, ভারতীয় পার্লামেন্টের শীতকালীন অধিবেশন শুরুর প্রাক্কালে কংগ্রেসের প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। সাংবাদিকদের উদ্দেশে অশোক বলেন, "তার দলের আদর্শ ও নীতি অত্যন্ত উন্নত"। তিনি আরো বলেন, এ অভিযোগ নিয়ে তদন্ত হলে তিনি 'শতভাগ নির্দোষ' প্রমাণিত হবেন। অশোক বলেন, "রাজনীতিতে প্রচুর উত্থান-পতন থাকে।" আর এ কারণেই সব শেষ হয়ে গেল কিংবা পিছিয়ে গেলেন এমনটি মনে করেন না তিনি। এমন কী সোনিনা গান্ধীও তার ওপর থেকে আস্থা হারাননি। 'আদর্শ' নামে ওই প্রকল্পে চলতি মাসের শুরুতে অশোক তার তিন আত্মীয়কে ফ্ল্যাট বরাদ্দ দিয়েছেন বলে অভিযোগ ওঠে। পাশাপাশি এসব ফ্ল্যাটের ব্লক রাজনীতিক ও সামরিক কর্তকর্তাদের কাছেও বিক্রি করা হয়েছে যার সঙ্গে অশোক জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের তদন্ত হচ্ছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক জনার্দন দ্বিবেদী জানিয়েছেন, তদন্তের কাজ অসমাপ্ত অবস্থাতেই অশোকের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৪৩ঘ.