২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিলিতে খনি দুর্ঘটনায় ২ শ্রমিকের মৃত্যু

চিলির মরুভূমিতে একটি ছোট্ট খনিতে বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা সোমবার একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2010, 05:52 AM

Updated : 25 Aug 2022, 07:35 PM

সান্তিয়াগো, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চিলির মরুভূমিতে একটি ছোট্ট খনিতে বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা সোমবার একথা জানান। চিলির এক খনিতে ৩৩ শ্রমিক আটকে পড়েছিল। দীর্ঘ দুইমাসেরও বেশি সময় পর খনির অভ্যন্তর থেকে আটকে পড়া সব শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়। এই ঘটনা বিশ্ববাসীর মনোযোগ কাড়ে। দুর্ঘটনাকবলিত এই খনিটি সেই খনির কাছাকাছি অবস্থিত। জাতীয় জরুরি সহায়তা কার্যালয় জানিয়েছে, কোপিয়াপো শহরের ৪০ মাইল পূর্বে অবস্থিত ওই খনির অভ্যন্তরে বিস্ফোরণ ঘটে। এতে দুই শ্রমিকের মৃত্যু হয়। বিস্ফোরণের ঘটনায় পাঁচজন শ্রমিক বেঁচে আসতে সক্ষম হয়। তাদের মধ্যে আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৪৯ঘ.