২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান ভোট জালিয়াতি: শ'শ' কর্মীকে জেরা

আফগান পার্লামেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগ তদন্ত করতে নির্বাচন কমিশনের নিয়োগ করা শ'শ' খন্ডকালীন কর্মীকে সোমবার জেরা করেছে জাতিসংঘ সমর্থিত পর্যবেক্ষকরা। কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2010, 02:16 PM

Updated : 25 Aug 2022, 07:34 PM

কাবুল, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগান পার্লামেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগ তদন্ত করতে নির্বাচন কমিশনের নিয়োগ করা শ'শ' খন্ডকালীন কর্মীকে সোমবার জেরা করেছে জাতিসংঘ সমর্থিত পর্যবেক্ষকরা। কর্মকর্তারা একথা জানিয়েছেন। আফগানিস্তানের স্বাধীন নির্বাচন কমিশন ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনের ৫ দশমিক ৬ মিলিয়ন ভোটের প্রায় এক-চতুর্থাংশই বাতিল করেছে। কর্মকর্তারা হাজার হাজার অভিযোগ তোলায় এখনো চূড়ান্ত ফল ঘোষণা হয়নি। স্বাধীন নির্বাচন কমিশনের মুখপাত্র নূর মোহাম্মদ নূর বলেছেন, সোমবার প্রায় ১ হাজার ১০০ খন্ডকালীন কর্মীর নাম জাতিসংঘ সমর্থিত ইলেক্টোরাল কমপ্লেইন্টস কমিশনে (ইসিসি) জমা দেওয়া হয়েছে জালিয়াতির অভিযোগ তদন্তের জন্য। তিনি আরো বলেন, "তাদের মধ্যে কেউ কেউ কয়েকটি নির্বাচনী এলাকার প্রধান ও কয়েকটি ভোটকেন্দ্রের চেয়ারম্যান।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০১৫ ঘ.