২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার ব্যাপারে ওবামা-মনমোহনের ঐক্য

সফররত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর মধ্যে সোমবার দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2010, 07:54 AM

Updated : 25 Aug 2022, 07:34 PM

নয়া দিল্লি, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সফররত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর মধ্যে সোমবার দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়েছে। বৈঠকে উভয় নেতাই মহাকাশ, পরমাণু, প্রতিরক্ষা ও বেসামরিক খাতে পারস্পরিক সহায়তা বাড়ানোর ব্যাপারে পদক্ষেপ গ্রহণে সম্মত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সময় বেলা এগারোটার দিকে মনমোহন সিং ও ওবামার মধ্যে বৈঠক শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৪৬ঘ.