দুবাই, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের দুটি ইহুদি উপাসনালয়ের উদ্দেশে গত সপ্তায় পার্সেল বোমা পাঠানোর দায়িত্ব স্বীকার করেছে ইয়েমেনের আল কায়দা। পাশাপাশি দুবাইয়ে ডাক সেবাদাতা প্রতিষ্ঠান ইউপিএস-এর একটি বিমান ধ্বংস করেছে বলেও তাদের দাবি।
শুক্রবার একটি ইসলামি ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে এ সবের দায়িত্ব স্বীকার করে আরব উপদ্বীপের এই আল কায়দা (একিউএপি) যুক্তরাষ্ট্রের স্বার্থে আরো হামলা চালানোরও ঘোষণা দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার উদ্দেশ্যে বিবৃতিতে বলা হয়, "আমার ওবামাকে বলতে চাই, আমরা আপনাদের বিমানে এক বছরে তিন দফা হামলা চালিয়েছি এবং তা অব্যাহত থাকবে। আল্লাহর ইচ্ছায়, আমেরিকার স্বার্থে এবং তার মিত্রদের ওপর হামলা চলবেই।"
ওয়াশিংটনের এক কর্মকর্তা জানান, গত ৩ সেপ্টেম্বরের বিমান দুর্ঘটনায় একিউএপি জড়িত কিনা এ ব্যাপারে যুক্তরাষ্ট্র নিশ্চিত নয়।
ইউপিএস যুক্তরাষ্ট্রভিত্তিক ডাক সেবাদাতা প্রতিষ্ঠান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৪১ঘ.
bdnews24