২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৫১ হাজার নতুন চাকরি

যুক্তরাষ্ট্রে প্রাইভেট কোম্পানিগুলো এপ্রিল থেকে অতি দ্রুত কর্মী নিয়োগদেওয়ায় গত মাসে চাকরির সংখ্যা অপ্রত্যাশিতরকম বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2010, 03:54 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

ওয়াশিংটন, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে প্রাইভেট কোম্পানিগুলো এপ্রিল থেকে অতি দ্রুত কর্মী নিয়োগদেওয়ায় গত মাসে চাকরির সংখ্যা অপ্রত্যাশিতরকম বেড়েছে। যুক্তরাষ্ট্রের লেবার ডিপার্টমেন্ট শুক্রবার জানিয়েছে, অক্টোবরে দেশে কৃষিখাত ছাড়া অন্যান্য খাতে কর্মী নিয়োগের সংখ্যা বেড়ে ১ লাখ ৫১ হাজারে দাঁড়িয়েছে। গত মে মাসের পর এটিই সর্বোচ্চ বৃদ্ধি। অর্থনীতিবিদদের অনুমান ছিল গত মাসে প্রাইভেট কোম্পানীগুলোতে ৭৫ হাজার কর্মসংস্থান সৃষ্টি হওয়ার পাশাপাশি কর্মী নিয়োগ ৬০ হাজার বৃদ্ধি পাবে। তাদের এ অনুমান ছাড়িয়ে গেছে ওই পরিসংখ্যান। বিশেষজ্ঞরা বলছে, বেকারত্বের হার কমানোর জন্য এখন প্রতিমাসে কমপক্ষে ১ লাখ ২৫ হাজার চাকরির বাজার তৈরি হওয়া প্রয়োজন। কিন্তু ১৯৩০- এর দশকের পর সবচেয়ে বড় অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠার গতি খুব ধীর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৪২ ঘ.