২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাইতির দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় টমাস

কলেরা মহামারিতে আক্রান্ত হাইতির দিকে এবার ধেয়ে যাচ্ছে ঘূণিঝর্ড় টমাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2010, 05:43 AM

Updated : 25 Aug 2022, 07:33 PM

পোর্ট অব প্রিন্স, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কলেরা মহামারিতে আক্রান্ত হাইতির দিকে এবার ধেয়ে যাচ্ছে ঘূণিঝর্ড় টমাস। এর পরিপ্রেক্ষিতে হাইতির প্রেসিডেন্ট রেনে প্রেভাল বৃহস্পতিবার জাতীয় বেতারে এক ভাষণে, জনগণকে পূর্ব সতর্কতা গ্রহণ করে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, "আপনাদের জীবন বাঁচান।" আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, টমাসের কারণে ঝড়ো বাতাসসহ জ্বলোচ্ছাস ও কিছু এলাকায় ১০ থেকে ১৫ ইঞ্চি পর্যন্ত বৃষ্টি হতে পারে। যুক্তরাষ্ট্রের জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র বলেছে, টমাস শক্তিশালী হচ্ছে। এটি এখন ঘণ্টায় সর্বোচ্চ ৬৫ মাইল বেগে বইছে এবং হাইতি, জ্যামাইকা ও কিউবার পূর্বাঞ্চলের উপর দিয়ে যাওয়ার সময় তার গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৭৪ মাইল বেগে বইতে পারে। গত ১২ জানুয়ারি হাইতিতে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে প্রায় আড়াই লাখের বেশি মানুষ নিহত হয়। সে ভূমিকম্পে ঘরবাড়ি হারানো প্রায় ১৩ লাখ মানুষ রাজধানী পোর্ট অব প্রিন্সে তাবুর নিচে বাস করছে। ঘূর্ণিঝড় টমাসের আঘাত থেকে নিজেদের রক্ষা করতে কোনো নিরাপদ আশ্রয়ের সন্ধান নেই এসব মানুষের। তাছাড়া স