২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিউবায় বিমান দুর্ঘটনায় সব আরোহীর মৃত্যু

কিউবার মধ্যাঞ্চলে ৬৮ জন আরোহীসহ বৃহস্পতিবার বিকালে বিধ্বস্ত বিমানের সবাই মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2010, 04:08 AM

Updated : 25 Aug 2022, 07:33 PM

হাভানা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কিউবার মধ্যাঞ্চলে ৬৮ জন আরোহীসহ বৃহস্পতিবার বিকালে বিধ্বস্ত বিমানের সবাই মারা গেছেন। শুক্রবার সকালে কিউবার বিমান চলাচল কর্তৃপক্ষের দেওয়া এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করা হয়। বিবৃতিতে আরোহীদের পরিচয়ও জানানো হয় বলে এপি সূত্রে জানা গেছে। ৬৮ আরোহীর মধ্যে আজেন্টিনার নয় জন, মেক্সিকোর সাত জন, নেদারল্যান্ডসের তিন জন, জার্মানির দুই জন, অস্ট্রিয়ার দুই জনসহ ফ্রান্স, ইতালি, স্পেন, ভেনেজুয়েলা এবং জাপানের একজন করে ২৮ জন বিদেশি নাগরিক ছিলেন। বাকিদের মধ্যে ক্রুসহ ৪০ জনই কিউবার নাগরিক। এর আগে রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন জানায়, রাষ্ট্রীয় মালিকানাধীন অ্যারো ক্যারিবিয়ান এয়ারলাইনের এটিআর-৭২-২১২ বিমানটি সান্তিয়াগো ডি কিউবা থেকে হাভানার উদ্দেশে যাচ্ছিলো। পথে স্থানীয় সময় বিকাল ৪টার দিকে সেটি গুয়াসিমাল শহরের কাছে বিধ্বস্ত হয়। গুয়াসিমাল হাসপাতালের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, বিমান বিধ্বস্তের ঘটনায় কেউ বেঁচে নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৪১ঘ.