২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় আবার অগ্নুৎপাত, নিহত ৬

ইন্দোনেশিয়ার মাউন্ট মেরাপি আগ্নেয়গিরি থেকে বৃহস্পতিবার আবারো অগ্নুৎপাত হয়ে আকাশে ছাই ও গ্যাস ছড়িয়ে পড়লে ৬ জন মারা যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2010, 01:29 PM

Updated : 25 Aug 2022, 07:32 PM

জাকার্তা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইন্দোনেশিয়ার মাউন্ট মেরাপি আগ্নেয়গিরি থেকে বৃহস্পতিবার আবারো অগ্নুৎপাত হয়ে আকাশে ছাই ও গ্যাস ছড়িয়ে পড়লে ৬ জন মারা যায়। গত নয় দিনে দফায় দফায় অস্নুৎপাতে এ নিয়ে ৪৪ জন নিহত হলো। অগ্ন্যুৎপাতের কারণে ৭৫ হাজারের বেশি লোক বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের যোগিয়াকার্তায় আগ্নেয়গিরির এ অগ্নুৎপাত হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯২১ ঘ.