আরশাদ মাহমুদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ওয়াশিংটন ডিসি, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর)- হোয়াইট হাউস ও কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার মাত্র দু' বছরের মাথায়ই যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ভরাডুবিতে বেকায়দায় পড়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
মঙ্গলবারের নির্বাচনে কংগ্রেসের নিুকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে শোচনীয়ভাবে হেরেছে ডেমোক্র্যাটরা। আর সিনেটে খুব স্বল্প ব্যবধানে কোনো রকমে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পেরেছে তারা।
এরমধ্যেই বিশ্লেষকরা বলছেন, এ নির্বাচনী ফলাফল মূলত ডেমোক্র্যাটদের প্রতি ভোটারদের অসন্তোষেরই প্রতিফলন। আর এর প্রভাব পড়তে পারে ২০১২ সালের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের ওপর। কার্যত, এ কারণে ওবামার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়া বাধাগ্রস্ত হতে পারে।
১৯৯৪ সালের রিপাবলিকান উত্থানের চেয়েও এবার হাউস অব রিপ্রেজেন্টেটিভসে বড় ব্যবধানে জয় পেয়েছে রিপাবলিকানরা। সে সময় ক্ষমতাসীন ডেমোক্র্যাটদের ৫২টি আসন জিতে নেয় রিপাবলিকানরা। আর এবার এ সংখ্যা দাঁড়িয়েছে ৬১ তে। ১৯৪৮ সালের পর কংগ্রেসের নিুকক্ষে ক্ষমতার পালাবদলের দৌড়ে এটাই সবচেয়ে বড় পরিবর্তন।
সিনেটেও রিপাবলিকানরা অন্তত নতুন ছয়টি আসনে জয় পেয়েছে।
আমেরিকার অর্থনৈতিক মন্দা পুরোপুরি কাটাতে না পারা এবং ডেমোক্র্যাটদের স্বাস্থ্য সেবা ও প্রণোদনামূলক ব্যয়ে রিপাবলিকানদের কঠোর বিরোধী অবস্থানের কারণেই উত্তরপূর্ব থেকে দক্ষিণ এবং মধ্য আমেরিকাজুড়ে ভোটারদের রায়ে রিপাবলিকানদের এ জয়জয়কার।
এক সময়ের তুখোড় ডেমোক্র্যাট প্রার্থী উইসকনসিনের সিনেটর রাস ফেইনগোল্ড, মিসৌরির রিপ্রেজেন্টেটিভ ই কে স্কেলটন, সাউথ ক্যারোলিনার রিপ্রেজেন্টেটিভ জন
bdnews24