মেক্সিকো সিটি, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মেক্সিকোর উপকূলীয় পর্যটন নগরী আকাপুলকোতে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। কর্তৃপক্ষের ধারণা মাদকের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর তাদের হত্যা করা হয়ে থাকতে পারে।
স্থানীয় সংবাদমাধ্যমসূত্রে এ খবর জানা গেছে।
সংবাদপত্র এল ইউনিভার্সেল জানিয়েছে, ওই গণকবর খনন করে কর্তৃপক্ষ কমপক্ষে ১৮টি দেহ উদ্ধার করেছে।
গত চার বছরে মেক্সিকোয় মাদককেন্দ্রিক সহিংসতায় ৩০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০১১ঘ.
bdnews24