২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী চার্নোমিরদিন মারা গেছেন

রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর চার্নোমিরদিন বুধবার ৭২ বছর বয়সে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2010, 02:15 PM

Updated : 25 Aug 2022, 07:32 PM

মস্কো, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর চার্নোমিরদিন বুধবার ৭২ বছর বয়সে মারা গেছেন। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর তিনি সবচেয়ে বেশি মেয়াদে রাশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৯২ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বিশ্বের সবচেয়ে বড় গ্যাস কোম্পানি 'গাজপ্রম' তিনিই প্রতিষ্ঠা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০০৮ ঘ.