২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সার্বিয়ায় ভূমিকম্পে ২ জনের মৃত্যু

সার্বিয়ার মধ্যাঞ্চলে বুধবার প্রথম ভাগে মাঝারি মাত্রার এক ভূমিকম্পে দুইজন নিহত ও ৫০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2010, 09:04 AM

Updated : 25 Aug 2022, 07:32 PM

বেলগ্রেড, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সার্বিয়ার মধ্যাঞ্চলে বুধবার প্রথম ভাগে মাঝারি মাত্রার এক ভূমিকম্পে দুইজন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। বাড়ির ছাদ ধসে তারা নিহত হয় বলে কর্মকর্তাসূত্রে জানা গেছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে ভূমিকম্পটি ৫ দশমিক ৪ মাত্রার ছিল। কারালজেভো শহর হতে দুই কিলোমিটার উত্তরে ছিল এর কেন্দ্রস্থল। স্বরাষ্ট্রমন্ত্রী ইভিকা ডাকিক বলেন, "কারালজেভো শহরের নিকটবর্তী গার্ডিকা গ্রামে দু'জনের মৃত্যু হয়েছে, এটি আমি নিশ্চিত করতে পারি।" তিনি আরো জানিয়েছেন, ইতোমধ্যে উদ্ধারকারী দল কাজে নেমে গেছে। কারালজেভোর স্থানীয় চিকিৎসাকেন্দ্রের কর্মকর্তা জানিয়েছেন, ভূমিকম্পে ৭০ হাজার মানুষ অধ্যুষিত এই শহরে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৫৬ঘ.