২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধূমপানের সময়ের জন্য বেতন নয়!

সিগারেট পানের পেছনে কতটুকু সময় ব্যয় হচ্ছে এখন থেকে তার হিসেব রাখতে হবে ইংল্যান্ডের পূর্বাঞ্চলের ডিস্ট্রিক কাউন্সিলের কর্মীদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2010, 05:32 AM

Updated : 25 Aug 2022, 07:32 PM

লন্ডন, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিগারেট পানের পেছনে কতটুকু সময় ব্যয় হচ্ছে এখন থেকে তার হিসেব রাখতে হবে ইংল্যান্ডের পূর্বাঞ্চলের ডিস্ট্রিক কাউন্সিলের কর্মীদের। নরফোক রাজ্যের ব্রেকল্যান্ড কাউন্সিলের কর্মীরা ধূমপানের জন্য যে সময়টুকু ব্যয় করবেন সে সময়টুকুর বেতন দেওয়া হবে না। চলতি বছরের শুরুতে প্রস্তাবটি উত্থাপনের পর সোমবার থেকে তা কার্যকর হয়েছে। কাউন্সিলের নেতা উইলিয়াম নান জানান, কর্মীদের সঙ্গে আলোচনার মাধ্যমেই এ নীতিকে একটি চুক্তিতে রূপান্তরিত করা হয়েছে। রয়টার্সে পাঠানো এক ইমেইল বিবৃতিতে নান বলেন, "আমাদের এই সুবিধাজনক পদ্ধতি কাজের ব্যাঘাত না ঘটিয়ে ধূমপানকারীদের ধূমপানের সুযোগ করে দিয়েছে এবং সবার জন্য সেটি ন্যায্য হয়েছে।" ব্রেকল্যান্ডের কর্মীরাও নতুন এই নীতিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/