২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে ১০ বছরের মধ্যে প্রথম আদমশুমারি শুরু

চীন ১০ বছরের মধ্যে প্রথম জাতীয় আদমশুমারি শুরু করেছে সোমবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2010, 01:29 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

বেইজিং, নভেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- চীন ১০ বছরের মধ্যে প্রথম জাতীয় আদমশুমারি শুরু করেছে সোমবার। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনে আদমশুমারির এই গুরুদায়িত্ব পালনের জন্য দেশজুড়ে ৬০ লাখেরও বেশি কর্মী নিয়োগ করা হয়েছে। এ শুমারির মধ্য দিয়ে অভিবাসী শ্রমিকের সংখ্যা নির্ণয় করা সম্ভব হবে। কিছু পরিসংখ্যানে বলা হয় এ সংখ্যা ২০০ মিলিয়নের উপরে। তবে অভিবাসী শ্রমিকদের নির্দিষ্ট কোনো ঠিকানা না থাকায় তাদের সঠিক হিসাব বের করা কঠিন হবে বলেই মনে করা হচ্ছে। কমিউনিস্ট পার্টির মুখপাত্র 'পিপল'স ডেইলি' তাদের সম্পাদকীয়তে লিখেছে, শিক্ষা, স্বাস্থ্য সেবা, চাকরি এবং সমাজ কল্যাণ ও সহায়তা খাতে নীতি নির্ধারণের ভিত্তি হিসাবে কাজ করবে এ শুমারি। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এ কাজে ব্যয় হবে প্রায় ৭০০ মিলিয়ন ইউয়ান (১০৪ দশমিক ৯ মিলিয়ন ডলার)। চীনে জনসংখ্যার হিসাবের পাশাপাশি শিশুর সংখ্যাও এ শুমারির মধ্য দিয়ে বেরিয়ে আসবে। চীনে এক-সন্তান নীতির কারণে বহু মানুষই একের বেশি সন্তানের নাম রেজিষ্ট্রেশন করে না। শুমারির সময় লোকজন সন্তানের ব্যাপারে কোনো গোপনীয়তার আশ্রয় না নিলে শাস্তি কম হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগামী এপ্রিলে শুমারির ফল প্রকাশ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯২৮ ঘ.