২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানি ও ফ্রান্সে ইয়েমেনের পণ্যবাহী বিমান নিষিদ্ধ

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে পাঠানো বোমা পার্সেল উদ্ধার ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ইয়েমেন থেকে পণ্যবাহী বিমান নিষিদ্ধ করেছে জার্মানি ও ফ্রান্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2010, 03:01 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

ইয়েমেন, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/এএফপি)-----যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে পাঠানো বোমা পার্সেল উদ্ধার ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ইয়েমেন থেকে পণ্যবাহী বিমান নিষিদ্ধ করেছে জার্মানি ও ফ্রান্স। জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী থমাস ডি মাইজিয়ারি বলেছেন, জার্মানি আর ইয়েমেন থেকে আসা পণ্যবাহী বিমান দেশে প্রবেশ করতে দেবে না। এমনকি ইয়েমেন থেকে আর কোনো পণ্যও জার্মানিতে প্রবেশ করতে দেওয়া হবে না। জার্মানির পরিবহন মন্ত্রী পিটার রামসুয়ারও এক বিবৃতিতে বলেছেন, ইয়েমেন থেকে কোনো এয়ার মেইল পার্সেল কিংবা পণ্য আর জার্মানিতে প্রবেশ করতে দেওয়া হবে না। তিনি জানান, সংশ্লিষ্ট সব পক্ষকেই কর্তৃপক্ষের নির্দেশানুযায়ী কাজ করতে বলা হয়েছে। নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত ইয়েমেন থেকে আসা পণ্যের ১শ ভাগ তল্লাশি চালানোসহ পণ্য মজুদ বন্ধ রাখার জন্যও সব বিমান কোম্পানী এবং সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছে জার্মানির বিমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। সড়ক, রেলপথ, শিপমেন্ট বা অন্য যে কোনোভাবে ইয়েমেন েেক আসার পে থাকা পণ্যগুলোই বিশেষত তল্লাশি করে দেখার কথা বলা হয়েছে জার্মান স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া এক বিবৃতিতে। অন্যদিকে, ফ্রান্সের বিমান কর্তৃপক্ষও শনিবার দুটি পার্সেল বোমা ধরা পড়ার ঘটনার পর ইয়েমেন থেকে আসা পণ্যবাহী বিমানের প্রবেশ নিষিদ্ধ করেছে। বেলজিয়াম ইয়েমেন এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার ফ্লাইটগুলোর ব্যাপারে আরো কড়া সতর্কতা ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রে হামলার জন্য পণ্যবাহী বিমানে পার্সেল বোমা পাঠানোয় জড়িত সন্দেহে শনিবার ইয়েমেনে এক নারীকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় জড়িতদের সন্ধানে ইয়েমেনে অভিযান চলছে। দুবাই ও যুক্তরাজ্যে বোমার পার্সেল ধরা পড়ার পর বিমানবন্দরগুলো কড়া সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২০৩৬ ঘ.