২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হন্ডুরাসে খেলার মাঠে অস্ত্রধারীদের গুলিতে নিহত ১৪

হন্ডুরাসের উত্তরাঞ্চলে একটি খেলার মাঠে অস্ত্রধারীদের গুলিতে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2010, 04:21 AM

Updated : 25 Aug 2022, 07:31 PM

তেগুচিগালপা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-হন্ডুরাসের উত্তরাঞ্চলে একটি খেলার মাঠে অস্ত্রধারীদের গুলিতে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। কর্মকর্তারা শনিবার একথা জানিয়েছেন। হন্ডুরাসের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লিওনেল সাউসিডা রয়টার্সকে বলেন, " এ ঘটনায় ১৪ জন নিহত হয়েছে। মাঠেই ১০ জন মারা যায় এবং হাসপাতালে নেওয়ার পথে আরো চার জনের মৃত্যু হয়।" তেগুচিগালপার ১০০ মাইল উত্তরের সান পেড্রো সুলায় এক দল মানুষ ফুটবল খেলার জন্য প্রস্তুতি নেওয়ার সময় অস্ত্রধারীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। অস্ত্রধারীরা দুটি গাড়িতে করে মাঠে এসে হামলা চালিয়ে চলে যায়। তাৎক্ষণিকভাবে হামলার কারণ জানা যায়নি। তবে অঞ্চলটি মাদক চোরাচালানের জন্য ব্যবহৃত হওয়ায় সেখানে প্রায়ই সহিংস ঘটনা ঘটে। সেপ্টেম্বরে এক সহিংস ঘটনায় সেখানে ১৭ জন নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১০১৩ ঘ.