ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলেরা ছড়ানোর জন্য জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর নেপালি সৈন্যদের দায়ী করে তাদের সরিয়ে নেওয়ার দাবিতে শুক্রবার বিক্ষোভ করেছে শত শত হাইতিবাসী।
বিক্ষোভকারীরা জাতিসংঘবিরোধী ব্যানারসহ মিরেবালেইসের শহর সেন্ট্রাল প্লাটিউ থেকে কয়েক মাইল দূরবর্তী আর্টিবোনি নদীর পাশে অবস্থিত শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটির ফটক পর্যন্ত মিছিল করেছে বলে এপি জানিয়েছে।
আর্টিবোনি নদীর সঙ্গে শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটির একটি নালার সংযোগ রয়েছে। আর এর মাধ্যমেই কলেরা জীবাণু নদীর পানিতে সংক্রমিত হয়েছে বলে স্বাস্থ্য কর্মকর্তারা সনাক্ত করেছেন।
"ভালো কিংবা মন্দ যাই হোক না কেন, তাদের অবশ্যই যেতে হবে", বলে ফটকের বাইরে স্লোগান দেয় বিক্ষোভকারীরা।
এসময় নেপালি সেনারাসহ ও জাতিসংঘের অন্যান্য শান্তিরক্ষীরা ভেতরে অবস্থান করছিলেন।
গত ২০ অক্টোবর কর্তৃপক্ষ হাইতিতে মহামারি ব্যাপক মাত্রায় ছড়ানোর ব্যাপারে র্কর্তৃপক্ষ ঘোষণা দেয়। শুক্রবার সকাল পর্যন্ত এতে প্রায় ৪শ' মানুষের প্রাণহানি ঘটে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪ হাজার ৭শ'রও বেশি মানুষ।
কিন্তু এখনো পর্যন্ত এই মহামারির কোথা থেকে ছড়িয়েছে তার কোনো বৈজ্ঞানিক সমাধান জানা যায়নি।
বিশেষজ্ঞরা বলছেন, এটি বাইরের কারো কাছ থেকে ছড়িয়ে থাকতে পারে। কেননা চলতিমাসের আগ পর্যন্ত হাইতিতে এ রোগের কোনো প্রাদুর্ভাব দেখা যায়নি বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কলেরা নিয়ন্ত্রণ বিষয়ক টাস্কফোর্সের প্রধান ক্ল্যারি লিস চাইগনাট।
নেপাল এই গ্রীষ্মে বড় ধরনের কলেরা মোকাবিলা করেছে। জাতিসংঘ শান্তিরক্ষীদের নেপালের এই দলটি অক্টোবরের ৯ তারিখ থেকে এই ঘাঁটিতে তাদের দায়িত্ব পালন শুরু করেছে।
তাদের কাছ থেকেই নিকটবর্তী নদীতে কলেরার জীবাণু ছড়িয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
মূলতঃ রাজধানী পোর্ট-অব-প্রিন্সের উত্তরাঞ্চলীয় আর্টিবোনিতে এবং সেন্ট্রাল প
bdnews24