২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজ শহরে সমাহিত হলেন কির্শনার

আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট নেস্টর কির্শনারকে শুক্রবার নিজ শহর রিও গালেগোসে সমাহিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2010, 07:02 AM

Updated : 25 Aug 2022, 07:30 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট নেস্টর কির্শনারকে শুক্রবার নিজ শহর রিও গালেগোসে সমাহিত করা হয়েছে। কির্শনারকে সমাহিত করতে নিয়ে যাওয়ার সময় হাজার হাজার মানুষ পতাকা নাড়িয়ে শেষ বিদায় জানান। এর আগে শেষ শ্রদ্ধা জানানোর জন্য রাজধানী বুয়েন্স আয়ার্সের প্রেসিডেন্ট প্রাসাদে তার মরদেহ রাখা হয়। এ সময় লাতিন আমেরিকার অন্যান্য নেতাদের মধ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভাও উপস্থিত ছিলেন। তারা নেস্টর কির্শনারের বিধবা পত