২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী মাসে জাপানে বৈঠক করবেন ওবামা-মেদভেদেভ

আগামী মাসে জাপানে অনুষ্ঠেয় এপেক এর শীর্ষ সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বৈঠক করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2010, 08:24 AM

Updated : 25 Aug 2022, 07:30 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী মাসে জাপানে অনুষ্ঠেয় এপেক এর শীর্ষ সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বৈঠক করবেন। ক্রেমলিন থেকে দেওয়া এক বিবৃতিসূত্রে এ খবর জানিয়েছে এএফপি। ১৩ থেকে ১৪ নভেম্বর জাপানের ইয়োকোহামায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে। বিবৃতিতে বলা জানানো হয়, "রাশিয়া ও আমেরিকার প্রেসিডেন্ট এপেক সম্মেলনের ফাঁকে একটি পূর্ণ বৈঠক করবেন।" বিবৃতিতে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। দক্ষিণ কোরিয়ায় নভেম্বরের ১১-১২ পর্যন্ত অনুষ্ঠেয় জি-২০'র অর্থনৈতিক সম্মেলনে অংশগ্রহণ শেষে উভয় নেতা জাপানে যাবেন। এশিয়া প্যাসিফিক ইকোনোমিক কো-অপারেশন'র (এপেক) ২১ সদস্য রাষ্ট্র পরস্পরের জন্য বাজার খুলে দেওয়ার ব্যাপারে প্রতিবন্ধকতাগুলো নিয়ে পুনরায় আলোচনা করবে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪১৬ঘ.