২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় মুসলিম সম্প্রদায়ের উদ্দেশে ভাষণ দেবেন ওবামা

আগামী মাসে ইন্দোনেশিয়া সফরকালে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের উদ্দেশে ভাষণ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2010, 05:38 AM

Updated : 25 Aug 2022, 07:30 PM

ওয়াশিংটন, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগামী মাসে ইন্দোনেশিয়া সফরকালে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের উদ্দেশে ভাষণ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউস থেকে বৃহস্পতিবার একথা জানানো হয়। এ সময় ওবামা ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় মসজিদ পরিদর্শন করবেন বলেও জানানো হয়েছে। আগামী ৫ নভেম্বর থেকে ১০ দিনের এশিয়া সফর শুরু করবেন ওবামা। এ সময় তার ভারত, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপান সফরের কথা রয়েছে। ১০ নভেম্বর ওবামা জাকার্তায় ইস্তিকলাল মসজিদ পরিদর্শন করবেন এবং পরে অন্যত্র এক সমাবেশে ভাষণ দেবেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপ-উপদেষ্টা বেন রোডস এক সাংবাদিক সম্মেলনে বলেন, "ইন্দোনেশিয়ার সঙ্গে আমাদের অংশীদারিত্বমূলক সম্পর্কের বিষয়ে তিনি আলোচনা করবেন। তাছাড়া গণতন্ত্রের কিছু বিষয় ও বিশ্ব মুসলিম সম্পর্কে আমাদের মনোভাবও তিনি তুলে ধরবেন।" যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মিশেলও ওবামার সফরসঙ্গী হয়ে জাকার্তা যাচ্ছেন বলে তিনি জানান। গত মার্চ ও জুনে ওবামার ইন্দোনেশিয়া সফরের কথা থাকলেও দেশীয় রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি তা স্থগিত করেন। শৈশবে চার বছর কাটানো বিশ্বের সর্বোচ্চ মুসলিম অধ্যুষিত ইন্দোনেশিয়ায় খুব জনপ্রিয় ওবামা। তাছাড়া ২০০৯ সালে কায়রো ভাষণে মুসলিম স