২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে ফের বিক্ষোভ

ফ্রান্সের পার্লামেন্ট পেনশন সংস্কার আইন অনুমোদনের পর বৃহস্পতিবার আবারো বিক্ষোভ-ধর্মঘট হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2010, 02:39 PM

Updated : 25 Aug 2022, 07:29 PM

প্যারিস, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফ্রান্সের পার্লামেন্ট পেনশন সংস্কার আইন অনুমোদনের পর বৃহস্পতিবার আবারো বিক্ষোভ-ধর্মঘট হয়েছে। এতে ব্যাহত হচ্ছে রেল ও বিমান চলাচল ব্যবস্থা। বিমানবন্দরগুলোতে ৩০ থেকে ৫০ শতাংশ ফ্লাইট কমে গেছে। তবে বিক্ষোভ এখনো চলতে থাকলেও এর তীব্রতা কমে এসেছে। ফ্রান্সের পার্লামেন্টে বুধবার অনুমোদিত নতুন আইনের আওতায় সরকার কর্মকর্তা-কর্মচারীদের অবসর গ্রহণের বয়স ৬০ থেকে বাড়িয়ে ৬২ বছর করা এবং পূর্ণ অবসর ভাতা গ্রহণের বয়স ৬৫ থেকে বাড়িয়ে ৬৭ বছর করা হবে। সরকারি ব্যয় কমিয়ে বাজেট ঘাটতি কমানোর জন্য এ পরিকল্পনা নিয়েছে সরকার। কিন্তু শ্রমিকরা এ পরিকল্পনা মানতে রাজি নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২০৩২ ঘ.