২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী মাসে মুক্তি পেতে পারেন সু চি

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি আগামী মাসে গৃহবন্দিত্ব থেকে মুক্তি পেতে পারেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2010, 09:02 AM

Updated : 25 Aug 2022, 07:29 PM

হ্যানয়, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি আগামী মাসে গৃহবন্দিত্ব থেকে মুক্তি পেতে পারেন। ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্তি নাতালেগাওয়া বৃহস্পতিবার একথা বলেছেন। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক সম্মেলন (আসিয়ান) চলছে। এ সময় মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী নিয়ান উইন সু চির মুক্তির বিষয়ে কোনো ইঙ্গিত দিয়েছেন কিনা জানতে চাইলে মার্তি একথা বলেন। সাংবাদিকদের মার্তি বলেন, "আমরা মনে করি, তিনি নভেম্বরে সাজা ভোগের মেয়াদ শেষ করবেন।" আর কারাদণ্ডের মেয়াদ শেষ হলে সু চি মুক্তি পাবেন বলে মনে করেন তিনি। এর আগে ১ অক্টোবর মিয়ানমার সরকারের এক ঘোষণায় বলা হয়, আগামী ১৩ নভেম্বর সু চি মুক্তি পেতে পারেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১৪৫৬ঘ.