২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিউবায় মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে জাতিসংঘে ভোট

কিউবার ওপর ৪৮ বছরের মার্কিন অর্থনৈতিক অবরোধের বিরুদ্ধে মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভোট হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2010, 10:07 AM

Updated : 25 Aug 2022, 07:29 PM

জাতিসংঘ, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কিউবার ওপর ৪৮ বছরের মার্কিন অর্থনৈতিক অবরোধের বিরুদ্ধে মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভোট হয়েছে। অবরোধ তুলে নেওয়ার পক্ষে পড়েছে ১৮৭ ভোট। বিপক্ষে ভোট পড়েছে দুটি। আর তিনটি দেশ ভোটদানে বিরত ছিল। জাতিসংঘে ১৯ বারের মতো অনুষ্ঠিত এ ভোটে কিউবায় মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে ফের বিপুল সমর্থন এটাই প্রমাণ করেছে যে, হাভানাকে একঘরে করে রাখার ওয়াশিংটনের দীর্ঘ প্রচেষ্টা বিশ্ব অনুমোদন করে না। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসন কিউবার সঙ্গে বৈরিতা কমানোর কিছু পদক্ষেপ নিলেও দেশটির মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে যুক্তরাষ্ট্রের নীতির অংশ হিসেবে বাণিজ্য অবরোধ তুলে নিচ্ছে না। কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্র"নো রড্রিগুয়েজ বলেন, "প্রেসিডেন্ট বারাক ওবামা কিউবার সঙ্গে সম্পর্কের নতুন সূচনার প্রতিশ্র"তি দেওয়ার দুবছর পেরুলেও চলমান পরিস্থিতিই বলে দিচ্ছে আসলে কোনো পরিবর্তন হয়নি।" তিনি আরো বলেন, "অবরোধ তুলে নেওয়ার কোনো ইচ্ছেই যুক্তরাষ্ট্রের নেই তা নিশ্চিত।" অভিযোগ করে তিিন বলনে, কিউবার ওপর অর্ধশতকের মার্কিন বাণিজ্য অবরোধের কারণে ৭৫১ বিলিয়ন মার্কিন ডলারের বিেশ অর্থনৈতিক ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে জাতিসংঘ আবারো মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে এ নিন্দা প্রস্তাব পাস করল। কঙগ্রসে নির্বাচনে প্রেসিডেন্ট ওবামার ডেমোক্র্যাট দল হেরে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬০২ ঘ.