কুইটো, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইকুয়েডরের গালাপাগোস দ্বীপপুঞ্জে জেলেরা বেশ কয়েকটি বোমা খুঁজে পেয়েছে। এসব বোমা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মাটি চাপা দেওয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সরকারের এক কর্মকর্তা মঙ্গলবার একথা জানিয়েছেন।
দক্ষিণ আমেরিকার উত্তরপশ্চিমাঞ্চলের উপকূল থেকে ৬শ' মাইল দূরে গালাপাগোসের বার্তোলোমি দ্বীপে এসব বোমা পাওয়া গেছে।
সান্তা ক্রুজ দ্বীপের পুয়েত্রা আয়োরার অপারেশন প্রধান লুই মার্টিনেজ রয়টার্সকে জানান, এসব বোমা জনগণের জন্য কোনো হুমকি ছিল না। তবে ইকুয়েডরের নৌবাহিনীকে পূর্বসতর্কতা হিসেবে তথ্য পাঠানো হয়েছে।
তিনি বলেন,"দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার এসব সামরিক যন্ত্রপাতি মাটিতে পোঁতা ছিলে। এগুলো সমুদ্রের পাড়ে বা কাছেও ছিল না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪৫২ঘ.
bdnews24