২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাইতিতে কলেরায় মৃতের সংখ্যা বেড়ে ৩শ'র কাছাকাছি

হাইতিতে কলেরা মহামারিতে মৃতের সংখ্যা মঙ্গলবার ৩শ'র কাছাকাছি পৌঁছেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2010, 04:00 AM

Updated : 25 Aug 2022, 07:29 PM

পোর্ট-অব-প্রিন্স, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হাইতিতে কলেরা মহামারিতে মৃতের সংখ্যা মঙ্গলবার ৩শ'র কাছাকাছি পৌঁছেছে। তবে রোগটির প্রকোপ কিছুটা কমে আসতেও শুরু করেছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। শেষ খবর পাওয়া পর্যন্ত সপ্তাহব্যাপী এই মহামারিতে ২৯৫ জন নিহত হয়েছেন। হাইতির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এতে ৩ হাজার ৬শ' ১২ জন আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। পাশাপাশি শুরুর সময় থেকে এখন এ রোগে মৃতের সংখ্যা অনেক কমে গেছে। রাজধানী পোর্ট-অব-প্রিন্সের উত্তরাঞ্চলীয় আর্টিবোনিতে এবং সেন্ট্রাল প