জাকার্তা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইন্দেনেশিয়ার সুমাত্রায় সোমবার ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে।
এর পরপরই সুনামি সতর্কতা জারি করেছে ইন্দোনেশিয়ার ভূমিকম্প সংস্থা।
সংস্থাটি জানায়, ভূমিকম্পের উৎসস্থল সুমাত্রার মেনতাওয়ি দ্বীপের কাছে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্রও ইন্দোনেশিয়ায় স্থানীয় সুনামি সতর্কতা জারি করেছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৫।
গ্রীনিচ মান সময় ১৪৪২ টায় পেডাং শহরের ৫২ মাইল দক্ষিণে এ ভূমিকম্প হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০২ ঘ.
bdnews24