হেরাত, আফগানিস্তান, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আফগানিস্তানে জাতিসংঘের শীর্ষ কূটনীতিক স্টেফান দ্যঁ মিস্তুরা বলেছেন, আফগান শান্তি আলোচনা সফল করতে সর্বাত্মক সহায়তা করবে জাতিসংঘ।
তবে আলোচনা কেবল আফগানদের মধ্যে হওয়া উচিত বলে তাতে জাতিসংঘ অংশ নেবে না।
মিস্তুরা বলেন, "প্রচেষ্টাকে এগিয়ে নিতে আমরা সব ধরনের সহায়তা করবো। আমরা আলোচনায় যোগ দেবো না। কারণ এটি কেবল আফগানদের সমাধানে পৌঁছার বিষয়।"
আফগানিস্তানে জাতিসংঘ দপ্তরে আত্মঘাতী বোমা হামলার এক দিন পর মিস্তুরা একথা বললেন। ওই হামলায় কেউ হতাহত হয়নি।
তিনি বলেন, "তাদের প্রয়োজনে আমরা পালে হাওয়া লাগানোর কাজ করতে পারি। কিন্তু নৌকাটি আফগানদের।"
আফগানিস্তানে বর্তমানে দেড় লাখ ন্যাটো সেনা তালেবানের বিরুদ্ধে যুদ্ধরত থাকলেও ২০০১ সালে মার্কিন বাহিনীর অভিযান চালানোর পর থেকে এ বছরই সেখানে সহিংসতার ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে।
আফগানিস্তানের অপেক্ষাকৃত শান্তিপূর্ণ এলাকাগুলোতেও এখন জঙ্গি তৎপরতা ছড়িয়ে পড়ছে।
চলতি বছর এ পর্যন্ত আফগানিস্তানে ৫৯৯ জন বিদেশি সেনা নিহত হয়েছে। অন্য যে কোনো সময়ের তুলনায় বিদেশি সেনা নিহতের এ হার সবচেয়ে বেশি।
আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই অনেক দিন ধরে গোপনে তালেবানের সঙ্গে সমঝোতা আলোচনা চালিয়ে যাচ্ছেন। আর পশ্চিমা দেশগুলোও সেনা ও অর্থ সহায়তা দিয়ে এ প্রচেষ্টাকে সফল করতে চাইছেন।
আফগানিস্তানে স
bdnews24