২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটেনের পরমাণু শক্তিসম্পন্ন ডুবোজাহাজ উদ্ধার

স্কটল্যান্ডের উত্তর পশ্চিম উপকূলে আটকে পড়া ব্রিটেনের পরমাণু শক্তিসম্পন্ন নতুন ডুবো জাহাজটি শুক্রবার টেনে তোলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2010, 09:55 AM

Updated : 25 Aug 2022, 07:27 PM

লন্ডন, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্কটল্যান্ডের উত্তর পশ্চিম উপকূলে আটকে পড়া ব্রিটেনের পরমাণু শক্তিসম্পন্ন নতুন ডুবো জাহাজটি শুক্রবার টেনে তোলা হয়েছে। এইচএমএস আস্তুত নামের রয়্যাল নেভির নতুন এ পরমাণু ডুবো জাহাজটি সাগরে মহড়া দেওয়ার সময় পাথরের সঙ্গে আটকে যায়। তবে সমুদ্রে উত্তাল ঢেউয়ের কারণে গভীর পানি থেকে জাহাজটিকে টেনে তুলতে ব্রিটিশ নৌ বাহিনীকে বেশ কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হয়। রয়্যাল নেভির মুখপাত্র বলেন, "দুটো শিকলের সাহায্যে জাহাজটিকে উত্তাল ঢেউ থেকে উদ্ধার করা হয়েছে।" সেইসঙ্গে তিনি আরো জানান, আটকে পড়ায় ডুবো জাহাজটির কোনো ক্ষতি হয়েছে কিনা তা নিবিড়ভাবে পরীক্ষা করে দেখা হবে। চলতি বছর অগাস্টে এ ডুবোজাহাজটিকে রয়্যাল নেভিতে অন্তর্ভুক্ত করা হয়। এটি পরমাণু শক্তি সম্পন্ন হলেও পরমাণু অস্ত্র বহন করে না। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, "এটি পরমাণু দুর্ঘটনা নয়। ডুবোজাহাজে থাকা কেউ আহত হয়নি।" অজ্ঞাত কারণে এমনটি ঘটেছে বলেও জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৫৪৮ঘ.