২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গিরি: মিয়ানমারে ক্ষয়ক্ষতির খবর মেলেনি

ঘূর্ণিঝড় গিরি মিয়ানমারের পশ্চিম উপকূলে আঘাত হেনে স্থলভাগের ওপর দিয়ে উত্তরপূর্বাঞ্চলে সরে গেছে। শনিবার এটি দুর্বল হয়ে পড়বে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2010, 04:10 AM

Updated : 25 Aug 2022, 07:27 PM

ইয়াঙ্গুন, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ঘূর্ণিঝড় গিরি মিয়ানমারের পশ্চিম উপকূলে আঘাত হেনে স্থলভাগের ওপর দিয়ে উত্তরপূর্বাঞ্চলে সরে গেছে। শনিবার এটি দুর্বল হয়ে পড়বে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। দেশটির আবহাওয়া অফিসের এক কর্মকর্তা জানিয়েছেন, গিরি'র আঘাতে ক্ষয়-ক্ষতির কোনো খবর এখনো পর্যন্ত জানা যায়নি। মিয়ানমারের আবহাওয়া ও জলবায়ু বিভাগের এক কর্মকর্তা জানান, গিরি শনিবার একটি স্বাভাবিক ঝড়ে পরিণত হবে। ২০০৮ সালের মে মাসে মিয়ানমারের ইরাবতী ব-দ্বীপ অঞ্চলে ঘূর্ণিঝড় নার্গিসের আঘাতে ১ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯৩১ঘ.