অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতে অনলাইন মিউজিক সেবা চালু করার পরিকল্পনা করেছে জনপ্রিয় ওয়েব সার্চ ইঞ্জিন গুগল।
গুগলের এ মিউজিক সেবার বদৌলতে ব্যবহারকারীরা অবাধে বৈধ মিউজিক সার্চ কিংবা ডাউনলোড করতে পারবে। ওয়াল স্ট্রিট জার্নাল একথা জানিয়েছে।
জার্নালে আরো বলা হয়েছে, গুগল সার্চে খুব শিগগিরই যোগ হবে সঙ্গীত বিনোদন সেবা। ভারতে গুগল ব্যবহারকারীরা গানের জন্য এখানে অনুসন্ধান করতে পারবেন।
নতুন এ মিউজিক সেবা চালু করার জন্য গুগল ভারতের তিনটি ডিজিটাল মিউজিকদাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করবে।
বলিউডের বিভিন্ন হিট গান থেকে শুরু ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের কপিরাইটের অধিকার রয়েছে এসব প্রতিষ্ঠানের।
ফলে ব্যবহারকারী তাদের পছন্দমত গান শুনার সুযোগ পাবেন গুগলের নতুন সার্ভিসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৮৫১ ঘ.
bdnews24