২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মস্কোয় অভিজাতদের জন্য নতুন সমাধিক্ষেত্র

অভিজাত নাগরিকদের সমাহিত করার জন্য নতুন একটি সমাধিক্ষেত্র চালু করবে মস্কো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2010, 06:20 AM

Updated : 25 Aug 2022, 07:26 PM

মস্কো, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অভিজাত নাগরিকদের সমাহিত করার জন্য নতুন একটি সমাধিক্ষেত্র চালু করবে মস্কো। উচ্চ মৃত্যুহারের চাপে শহরের খ্যাতিমান ও বিশিষ্টদের সমাধি যেন হারিয়ে না যায় সেজন্য ২ শ' ৫০ বছর পর আবার এ উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। রাশিয়ার জনপ্রিয় সংবাদপত্র 'কমসোমোলস্কায়া প্রাভদা' বুধবার এ খবর জানিয়েছে। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর থেকে রাশিয়ার জনসংখ্যা ৬৮ লাখ কমে যায়। ইউরোপীয় ইউনিয়নভুক্ত অন্যান্য দেশের তুলনায় দেশটিতে মৃত্যুহার ৬০ শতাংশেরও বেশি। মস্কোয় অভিজাতদের সমাধির জন্য ভাগানস্কোভস্কোয়ি ও নভোদেভিচে নামের দুটি সমাধিক্ষেত্র রয়েছে। নভোদেভিচে সমাধিক্ষেত্রে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন, উনিশ শতকের লেখক আন্তন চেখভসহ রাশিয়ার অনেক বিখ্যাত লেখক ও ব্যক্তিত্ব চিরনিদ্রায় শায়িত। প্রাভদা জানিয়েছে, নতুন এ সমাধিক্ষেত্রটি মানবিক কাজ, সংস্কৃতি, বিজ্ঞান ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ব্যক্তিত্বদের সমাহিত করার জন্য সংরক্ষণ করা হবে। ২০১২ সাল থেকে চালু হতে যাওয়া এ সমাধিক্ষেত্রটি নগর কর্তৃপক্ষ ও কেন্দ্রীয় সরকারের অর্থায়নে পরিচালিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১২১২ঘ.