তেহরান, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এক বছরেরও বেশি সময় ধরে আটক দুই মার্কিন পরিব্রাজক সানে বাউয়ে ও জোসে প্যাটেলের বিচার করবে ইরান।
দেশটির গোয়েন্দামন্ত্রী বুধবার এ বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা ইসনা।
ইরানের গোয়েন্দামন্ত্রী হায়দার মোসলেহির বক্তব্য উদ্ধৃত করে ইসনা জানিয়েছে, "ওই দুই মার্কিনির বিচার হবে।"
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন মঙ্গলবার সাংবাদিক বলেন, নভেম্বরের ৬ তারিখ সানে বাউয়ে ও জোসে প্যাটেলের বিচার শুরু হবে বলে তিনি শুনেছেন। তবে তাদের মুক্তির ব্যাপারে এখনো আশাবাদী তিনি।
২০০৯ সালে ইরাক সংলগ্ন ইরান সীমান্তে সানে বাউয়ে, জোসে প্যাটেল ও সারাহ শোর্ডকে আটক করে ইরান। তাদের বিরুদ্ধে গোয়েন্দাবৃত্তি এবং অবৈধ অনুপ্রবেশের অভিযোগ আনা হয়।
এক বছরেরও বেশি সময় ধরে আটক রাখার পর সেপ্টেম্বরে নারী পরিব্রাজক সারাহ শোর্ডকে মুক্তি দিলেও বাকি দুজনকে আটকে রেখেছে।
তারা উত্তর ইরাকে পর্বতশৃঙ্গে আরোহণ করতে গিয়েছিল বলে জানিয়েছে তাদের পরিবার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৪১ঘ.
bdnews24