২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিন্টারের সংগ্রহ এখন ব্রিটিশ লাইব্রেরিতে

বিখ্যাত ব্রিটিশ নাট্যকার হ্যারল্ড পিন্টারের নোবেল পুরস্কারের মেডেল, বিএএফটিএ ফেলোশিপের তামার মুখোশসহ ৫০টিরও বেশি পুরস্কার ব্রিটিশ লাইব্রেরিকে দিয়ে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2010, 07:36 AM

Updated : 25 Aug 2022, 07:26 PM

লন্ডন, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিখ্যাত ব্রিটিশ নাট্যকার হ্যারল্ড পিন্টারের নোবেল পুরস্কারের মেডেল, বিএএফটিএ ফেলোশিপের তামার মুখোশসহ ৫০টিরও বেশি পুরস্কার ব্রিটিশ লাইব্রেরিকে দিয়ে দেওয়া হয়েছে। ২০০৭ সালে পিন্টারের সংগ্রহ রাখার অধিকার লাভ করে ব্রিটেনের এ জাতীয় গ্রন্থাগারটি। এ বিষয়ে পিন্টারের স্ত্রী অ্যান্তোনিয়া ফ্রেশার জানান, পিন্টারে সব কর্ম ও পুরস্কার একসঙ্গে থাকায় তিনি খুশি। তিনি বুধবার বলেন, "এটাই হয়তো হ্যারল্ড চেয়েছিল।" ২০০৮ সালের ২৫ ডিসেম্বর ৭৮ বছর বয়সে মারা যান মানবতাবাদী ব্রিটিশ এ নাট্যকার। ২০০৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান হ্যারল্ড পিন্টার। এছাড়া ১৯৬০ সালে 'কেয়ারটেকার' নাটকের জন্য 'ইভিনিং স্ট্যান্ডার্ড অ্যাওয়ার্ড' পান এবং বিএএফটিএ ফেলোশিপে তামার মুখোশ পান পিন্টার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩৩২ঘ.