২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে পেনশন সংস্কারের বিরুদ্ধে সহিংস বিক্ষোভ-ধর্মঘট

ফ্রান্সে পেনশন সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ মঙ্গলবার নতুন করে সহিংসতায় রূপ নিয়েছে। ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ-ধর্মঘটে নেমেছে লাখ লাখ মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2010, 11:31 AM

Updated : 25 Aug 2022, 07:09 PM

প্যারিস, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফ্রান্সে পেনশন সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ মঙ্গলবার নতুন করে সহিংসতায় রূপ নিয়েছে। ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ-ধর্মঘটে নেমেছে লাখ লাখ মানুষ। প্রতিবাদ-বিক্ষোভে অংশ নেওয়া বিক্ষুব্ধ জনতা কয়েক জায়গায় গাড়িতে আগুন দিয়েছে, পুলিশের দিকে পাথরও ছুড়েছে। ওদিকে, প্যারিসের নঁতরে শহরতলীতে একটি স্কুলের বাইরে বেতার স্টেশনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছুড়েছে পুলিশ । ফ্রান্সের গণমাধ্যম জানিয়েছে, মঁতে-ল্য-জোলি শহরতলীতে গাড়ি জ্বালিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। সরকারের পেনশন সংস্কার পরিকল্পনা রুখে দাঁড়ানোর শেষ চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে তারা। প্রায় ৩শ স্কুল ছাত্র মঙ্গলবার প্যারিসের কেন্দ্রীয় 'প্লেস দি লা রিপবলিকে' এবং 'বাস্তিল স্কয়ার' অবরোধ করে। সোমবারও রীতিমত সহিংস বিক্ষোভে উত্তাল ছিলো ফ্রান্স। বিক্ষোভকারীরা কয়েকটি স্থানে পেট্রল বোমা ছুড়ে যানবাহনে অগ্নিসংযোগ করে। প্রেসিডেন্ট নিকোলা সার্কোজি বিক্ষোভকারীদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "কোনো কিছুই যাতে সীমা ছাড়িয়ে না যায় সেজন্য আমি সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বপূর্ণ আচরণ করার আহ্বান জানাচ্ছি।" ধর্মঘট চলতে থাকায় ফ্রান্সে বিমান ও রেল যোগাযোগ বিঘি