২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে নিখোঁজ ও আটকে পড়া সব খনিশ্রমিক নিহত

চীনের কয়লা খনি বিস্ফোরণে নিখোঁজ ও আটকা পড়া ৩৭ জন শ্রমিকের সবাই মারা গেছেন বলে মঙ্গলবার নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2010, 08:00 AM

Updated : 25 Aug 2022, 07:09 PM

বেইজিং, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের কয়লা খনি বিস্ফোরণে নিখোঁজ ও আটকা পড়া ৩৭ জন শ্রমিকের সবাই মারা গেছেন বলে মঙ্গলবার নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। শনিবার ভোরে ইজোউ শহরে কয়লা খনিতে গ্যাস ছড়িয়ে পড়ে বিস্ফোরণ ঘটলে ২৩৯ শ্রমিক নিরাপদে বেরিয়ে আসতে পারলেও বাকি ৩৭ জন দুর্ঘটনার শিকার হন। তাদের মধ্যে ২৬ জন নিহতের খবর আগেই জানা গেলেও ১১ জনের কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। 'চায়না ডেইলি' সোমবার এক প্রতিবেদনে জানায় ওই ১১ শ্রমিক খনির ভেতরে আটকা পড়েছেন এবং তাদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। ২০০৮ সালেও ঐ একই খনিতে গ্যাস ছড়িয়ে পড়াজনিত বিস্ফোরণে ২৩ জনের মৃত্যু হয় বলে প্রতিবেদনটিতে জানানো হয়েছে। নিরাপত্তাহীনতার কারণে চীনের খনিগুলো বিশ্বের সবচেয়ে ভয়াবহ বলে স্বীকৃত। শুধু ২০০৯ সালেই দেশটিতে খনি দুর্ঘটনায় ২৬০০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৫৩ঘ.